নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নানামুখী সেবা প্রদান করছে মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগ।রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী সহ অক্সিজেন পোঁছে দিচ্ছে তারা,মেহেরপুর দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এই নিয়ে জেলাটিতে গত এক মাসে এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। করোনায় আক্রান্ত হওয়ায় লকডাউন হচ্ছে তাদের ঘরবাড়ি টাঙিয়ে দেওয়া হচ্ছে লাল ফ্লাগ ফলে ঘর থেকে বাইরে যেতে পারছেন না তারা, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী কিনতে পারছেন না বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল এর নজরে আসলে তিনি তৎক্ষণাৎ শহর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জুয়েল বিশ্বাস কে নির্দেশে দেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রত্যেক রোগীর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সকল জিনিস পত্র যেনো দিয়ে আসে। এই সময় শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল বিশ্বাস এর সাথে কথা বললে তিনি বলেন স্বেচ্ছাসেবক লীগ সবসময় জনসাধারণের পাশে ছিলো এখনো আছে, এই করোনা মহামারি মধ্যে সাধারণত মানুষের যে দুর্ভোগ কষ্ট সেটি যেনো না পেতে হয় সেই উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি আমরা করোনা আক্রান্ত রোগীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি, সেই সাথে আমার করোনা টিকাদান এর অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছি।করোনায় মৃত্যু বরণ করায় পরিবার প্রিয় জন মৃত ব্যক্তিকে দাফন-কাফন করতে এগিয়ে না আসলে আমার নিজেরা দাফন সম্পন্ন করছি। আমার এর আগেও যখন করোনা ভাইরাস প্রথম মেহেরপুরে শনাক্ত হয় তখন থেকেই আমরা আমাদের জেলা কে করোনা মুক্ত করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রচার, মাস্ক বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলোক কর্মসূচি প্রতিনিয়ত অব্যহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আমার এখন কাজ করে চলেছি।
আমরা আমাদের কার্যক্রম শুধু শহরে নয় সম্পূর্ণ জেলাটিতে করছি মুজিব নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি, সাধারণ গাংনী উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক এর মাধ্যমে।
