নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান পরিচালনা করায় ৫ জনের জরিমানা।
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু হার ফলে প্রশাসন করোনা নিয়ন্ত্রণে আনতে সরকার কর্তৃক নির্দেশ মোতাবেক প্রতিনিয়ত কাজ করে চলেছে, তারি ধারাবাহিকতায় আজ রবিবার সকাল থেকে মেহেরপুর ভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এই সময় মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে ও Rab এর একটি টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এই সময় শহরের বিগবাজারে সরকারি বিধি নিষেধ অমান্য করে পরিচালনা করায় ৪ হাজার টাকা জরিমানা সহ মিনি স্টোরের ৩ হাজার টাকা।
সেই সাথে কামাল টেইলার্সের ৫০০ টাকা, রাশেদ স্টোরের মালিক এর ২ হাজার সাথে দোকান আসে তিন কাস্টমারের ২০০ টাকা ও এক পথ চারি মাস্ক না পরায় ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ মোতাবেক চলার আহ্বান জানান পৌর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
