নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার করোনা কালীন সময়ে অসহায় দুস্থ মানুষদের জন্য দেওয়া উপহার নগত অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
শনিবার বারোটা সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি বিধি মোতাবেক সকলের মুখে মাস্ক নিশ্চিত করে পৌর মেয়র অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহি মেজিস্ট্রেট মেহেদী হাসান, পেনেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু হার। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কঠোর লকডাউন ফলে দোকান পাট সহ সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেছে, জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে জনসাধারণের। তাই পৌর বাসির জেনো এই মহামারীতে খাদ্য সামগ্রীর অভাবে না খেয়ে থাকতে না হয় সে জন্য পৌরসভার নয়টি ওয়ার্ড এর মধ্যে ১,২,৩,ও ৪ নম্বর ওয়ার্ড খাদ্য সামগ্রী সহ নগত এক হাজার টাকা বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে উল্লেখ ছিলো চাল,ডাল,তেল, আলু, সহ আরও অনেক কিছু। এই সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন মেহেরপুর পৌরসভা সবসময় পৌর বাসি সহ জনসাধারণের পাশে সবসময় ছিলো এখনো আছে। আমার করোনা ভাইরাস প্রথম যখন মেহেরপুরে প্রথম ধরা পড়ে এবং আমাদের জেলা লকডাউন করা হয় তখন থেকেই আমরা খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জনকল্যাণ মূলোক কর্মসূচি প্রতিনিয়ত করেচলেছি সেই সাথে করোনার দ্বিতীয় ধাপে যখন সারাদেশে দিন দিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ফলে সরকার সারাদেশে,কঠোর লকডাউন করেছে ফলে আমার পৌর এলাকায় যারা চা দোকানদ্বার, সেলুন দোকানদ্বার, জুতা মিস্ত্রী সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পরেছে, ফলে তাদের জীবিকা নির্বাহ করার কঠিন হয়ে পড়েছে, সেজন্য তাদের যেনো খাদ্য সামগ্রী অভাবে যেনো না খেয়ে দিন পার করতে না হয় সে কারণে আমরা আজও তাদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার তাদের মাঝে তুলে দিয়েছি।
