নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে বজ্রপাতে গোলাম রসুল (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আজিজুল হক (৫০) নামের আরেক এক কৃষক আহত হয়েছেন।নিহত গোলাম রসুল সহড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে। আহত আজিজুল একই গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ৬ জুন বিকেলের দিকে সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান বিকালে গোলাম রসুল ও আজিজুল রোজ কার ন্যায় আজও গ্রামের মাঠে গরু চরাচ্ছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয় বৃষ্টি,এক পর্যায়ে আকস্মিক ১টি বজ্রপাত গোলাম রসুলের শরীরে পড়লে,ঘটনাস্থলেই সে মারা যান। এসময় তার পাশে থাকা আজিজুল বজ্রপাতে আহত হন। মাঠের কৃষকরা আজিজুলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
