নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলায় বেড়েই চলেছে করোনা পরিস্থিতি, প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে অনেকেই ফলে বাড়ছে মৃত্যু সংখ্যা । শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন।
তারা হলেন, মেহেরপুর শহরের বেড়পাড়ার ওয়াজেদ আলীর ছেলে এবং নাসরিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাসরিন ও রেজাউল এর মৃত্যু হয়।
