শরীফ মাহমুদ
শুক্রবার বেলা ৫টার সময় মেহেরপুর সদর উপজেলা নতুন দরবেশ পুর গ্রামে মজলুম ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেন মানবতার সৈনিক সংগঠন। উপস্থিত ছিলেন জনাব আরজুল্লাহ রহমান বাবলু, উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল আবেদীন ও স্থানীয় মহল্লার ইমাম সাহেব মুফতি একরামুল হক সাহেব সহ অনেকেই।
তারা ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বলেন সকল মুসলিমকে ঐক্যের ডাকে সাড়া দিতে হবে। কারণ মুসলিম বিশ্ব যখন তাদের অস্তিত্ব ভুলে যাই তখনই বেইমানরা মুসলমানদের উপর হামলা চালায় বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে ঝাঁপিয়ে পড়ে। তারা আরো বলেন ফিলিস্তিনিদের উপর জুলুম নির্যাতন অচিরেই বন্ধ করতে হবে এবং তাদেরকে হাসপাতলে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে তাদেরকে আহার গ্রহণের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে।
সেই সাথে মাসজিদুল আকসা ও মুসলিমদের রক্ষার্থে একটি মুসলিম সংগঠন তৈরি করার দাবি জানান।
