নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল এর নির্দেশে আজ মঙ্গলবার মেহেরপুর পৌরসভার ১ নং নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত একটি পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করেন জেলা শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইবনে মামুন। এই সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সকলকে আহ্বান জানান আসুন আমরা সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই এবং এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলি।
