নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর হোটেল বাজারে বিদ্যুতের খুঁটিতে শট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আজ সোমবার আটটার দিকে শহরের হোটেল বাজারের পপি ফার্মেসি পাসের বৈদ্যুতিক খুঁটিতে শট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
পপি ফার্মেসির বিল্ডিং সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে শট সার্কিটের কারণে আগুন ধরে যায়। পরিস্থিতি অনেক ভয়াবহ ছিলো, অল্পের জন্য পপি ফার্মেসির বিল্ডিংটি আগুন থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ইন্টারনেট ও ডিসের সমস্ত তার পুড়ে গেছে।
