মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৬ দালালকে জরিমানা আদায় করেছেন ।সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করছে দালালরা। হাসপাতালের বাইরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেত। এসব অভিযোগের ভিত্তিতে আজ সোমবার মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এর আগে ৪ নারীসহ মোট ৬ দালালকে আটক করে সদর থানার ওসি রফিকুল ইসলাম ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম। আটককৃত দের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় সকলের নিকট থেকে ১ হাজার করে জরিমানা আদায় করা হয়।
