মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজপ্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইসরাইল হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এবং সেখানে ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এসময় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্কাউট ও গার্ল গাইড সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।
প্রধান অতিথি প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে সেখানে শান্তির প্রতীক কবুতর পোড়ানো হয়। এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শামীমুল কবির, ক্রীড়া উপ কমিটির আহবায়ক আলফাজ উদ্দীন,শিক্ষক শরিফুল ইসলাম মৌসুমী ঢালী অনিতা, কোহিনুর প্রমুখ উপস্থিত ছিলেন।
