নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর থানা পুলিশ এর জনসচেতনতা মুলক প্রচার চলমান। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এতে জনসাধারণের কোনো সচেতনবোধ নেই বেশীরভাগ লোকজন মাস্ক ব্যবহার না করেই চলাচল করছে,ফলে বেড়েই চলেছে করোনা ভাইরাস এর সংক্রমণ। তাই সাধারণ মানুষ কে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে, সেই সাথে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান মেহেরপুর সদর থানার পুলিশ সদস্যরা ।
