মেহেরপুর কে মাদক মুক্ত করি, মাদককে না বলি । এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫ ঘটিকার সময় মেহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড শেখ পাড়ায় এ পথসভা
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার- ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শওকত আলী, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে মাদক বিরোধী একটি র্যালী বের করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে র্যালীটি শেখ পাড়ার মোড় থেকে শুরু করে শেখ পাড়ার প্রধান প্রধান সড়ক গুলো পরিদর্শন করে।একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার-৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শওকত আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এবং সবার বক্তব্যের মধ্যেই উঠে আসে মাদক মুক্ত মেহেরপুর গড়ার প্রতিজ্ঞা করেন এবং
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের এমন উদ্যোগকে সবাই সাধুবাদ জানাই।
