মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বারাদী বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকার ও সার প্যাকেজিং এর অপরাধে আনোয়ার বীজ ভান্ডারের ৩ হাজার, আবু বকর এন্ড সন্স ১ হাজার, তাহের হোটেল ১ হাজার ও খোকা ফার্মেসীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, অভিযান সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
previous post
