দীর্ঘ প্রায় দেড় যুগ পর মেহেরপুর শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে প্রথম অধিবেশন শেষ হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জাহান কল্পনা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, প্রমূখ।
