মেহেরপুরের রাধাকান্তপুরে মসজিদে দানকৃত জমি নিয়ে, দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার দুপুরের দিকে রাধাকান্তপুর মোড়ে মসজিদে দানকৃত জায়গা দখল করা নিয়ে উত্তজনার সৃষ্টি হয়, রাধাকান্তপুর পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়ার জনগণের মধ্যে। পরে মেহেরপুর সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, পাড়া বিভক্ত হওয়ার পর বানিজ্যিক এলাকা মোড় ও কবরস্থানের জায়গা ভাগ করা নিয়ে পশ্চিম পাড়া ও দক্ষিণ পাড়ার মানুষদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে মামলাও হয়েছে। একাধিকবার দু’পক্ষ মিমাংসার জন্য বসলেও কোন সমাধান হয়নি।
মেহেরপুর সদর থানার এস আই হাবিব শরিফ জানান, দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। উভয় পক্ষকে সদর থানায় মিমাংসার জন্য ডাকা হয়েছে।
