বারাদী প্রতিনিধিঃ আবু সাঈদ
মেহেরপুরের বারাদী গাংনী সড়কের হটিকালচার এর নিকটবর্তী স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন মোটরসাইকেল চালক আহত হয়েছে।
স্থানীয় জনগন আহত ব্যাক্তিকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়েছে। আহত ব্যাক্তির বাসা মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের শহিদ (৫৫)।
পরে বারাদী পুলিশ ক্যাম্প খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুইটি উদ্ধার করে নিয়ে আসে। অন্য মোটরসাইকেলের চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
