মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ মিন্টু নামের একজন কে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়া এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করা হয়। এসময় মিন্টুর নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মিন্টু মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়া এলাকার আনরুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে দুপুরের দিকে মিন্টুর বাড়িতে অভিযান চালান। এসময় এক গ্রাম হেরোইনসহ মিন্টুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। বলে জানান ।
previous post
