মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়ার কাঁদাবাহি একটি ট্রাক্টরেরর চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। দুই সন্তানের জনক নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লাল্টু হোসেনের ছেলে। কদর আলী আস্থা ব্রিকসের একজন শ্রমিক। তিনি দীর্ঘ 10 বছর যাবৎ বিভিন্ন ইট ভাটায় কাজ করেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে গাংনী থানাপাড়া-ধানখোলা সড়কের পাশে আস্থা ব্রিকসে (ইটভাটা) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটার আঙ্গিনায় মাটিবাহি ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। এবং কদর আলী ট্রাক্টরের পিছন থেকে বালি ছিটাচ্ছিলেন। এসময় অসাবধানবশত ট্রাক্টরটি পিছনের দিকে নিলে,ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কদর ঘটনাস্থলেই নিহত হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর শুনে পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।
