এলজিইডির অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি- খোকসা, খোকসা-আজান এবং খোকসা-গাড়াডোব সড়কের উদ্বোধন করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সড়ক ৩টির নাম ফলক উন্মোচন করে সড়ক ৩টির উদ্বোধন করেন। মঙ্গলবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে সড়ক ৪টির উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধনের সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
