রণ
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরে হকার্স ফাউন্ডেশন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরেও অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও মাক্স বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর হকার্স ফাউন্ডেশন সমাজ কল্লান সমিতির কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাক্স ওকম্বল বিতরণ করা হয়।
হকার্স ফাউন্ডেশন সমাজ কল্যাণ সমিতির
সভাপতি মোঃ মামলত হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সমাজ সেবা অফিসার তৌফিক এলাহী ও সহকারি কম্পিউটার কমিটির মুদ্রা রক্ষক আবু তালেব আলিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হকার্স ফাউন্ডেশন সমাজ কল্যাণ সমিতির কোষাধক্ষ্য সুকুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন সহ প্রমুখ।
