নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ দালালের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামের তিন যুবকের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শাজাহান আলী দিঘির পাড়া গ্রামের জামাত আলীর ছেলে, বাকের আলী একই এলাকার শামসুল হকের ছেলে এবং সোহাগ হোসেন দেলোয়ার হোসেনের ছেলে।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
