আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরপুর-১ (সদর- মুজিবনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদ অরুন ও মেহেরপুর-২ আসনের প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতের প্রার্থী -১ আসনের মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর- আসনের নাজমুল হুদা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ, ২ আসসের প্রার্থী আব্দুল বাকী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনোনীত প্রার্থী মেহেরপুর- ১ আসনের এ্যাডভোকেট মিজানুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, “সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং অবহেলিত মেহেরপুর-২ আসনের সুষম উন্নয়ন নিশ্চিত করতেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘ সময় মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামীতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করব। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর জেলা প্রশাসক চত্বর ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
