মেহেরপুর প্রতিনিধিঃ ২৯.০৫.২৩
মেহেরপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ট্রফির উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৯ মে) বেলা একটার সময় মেহেরপুর পৌর কমিউনিটি হলে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ টি দলের প্রতিনিধি সহ সিনিয়র সাংবাদিক রফিক উল আলম, যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম, কালবেলা জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি এবং বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মাহাবুব চান্দর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমীন।ফু টবল টুর্নামেন্টের আহবায়ক প্রাক্তন ফুটবলার এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রফি মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক (অব), বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন কৃতি ফুটবলার ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস ছামাদ।এসময় প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৬ টি ফুটবল একাদশকে একটি করে ফুটবল উপহার দেওয়া হয়।
