নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর পৌর সভার দুইটি ওয়ার্ডে মোট ১১২০ মিটার পিচ রাস্তার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন যার মোট বাজেট ৯১ লাখ টাকা।
সোমবার বিকেলে শহরের নয় নম্বর ওয়ার্ড স্টেডিয়াম মোড় থেকে লাললু মোড় ৬৫০ মিটার পিচ রাস্তা যার বাজেট ৬৩ লক্ষ টাকা এবং অপর দিকে সাত নম্বর ওয়ার্ড মিয়া পাড়া ফোজদারী পাড়া থেকে মিয়া পাড়া মসজিদ পর্যন্ত ৪৭০ মিটার পিচ রাস্তা যার বাজেট ২৮ লাখ টাকা।
এই সময় উপস্থিত ছিলেন শহর দুই নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর আল মামুন , ৭ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর নূরুল ইসলাম রাজিব সহ পেনেল মেয়র সহিদুল ইসলাম রিটন সহ আরো অনেকেই।
