নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ গ্ৰাম হেরোইনসহ রিঙ্কু মিয়া সহ তুফান আলী নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর শুটকিজোল বিল এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। আটক রিঙ্কু মিয়া মেহেরপুর সদর উপজেলার নবীনগর খাল পাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে এবং তুফান আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কাবিদুল ইসলামের ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার দারিয়াপুর শুটকিজোল বিল এলাকায় অভিযান চালায়। এসময় রিঙ্কু ও তুফান কে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।অভিযানে অন্যদের মধ্যে এ এসআই মাহাতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
