নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন রেজবিনা খাতুন নামের এক মহিলা। এ ঘটনায় তার স্বামী সেন্টু আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কে যতারপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদক সূত্রে জানা যায়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের আবুল শেখের ছেলে সেন্টু তার স্ত্রী রেজবিনা নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে নিজ গ্রাম বাবুপুরে যাচ্ছিলেন। যতারপুর ব্রিজের কাছে পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রেজবিনা ছিটকে ট্রাকের নিচে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এসময় গুরুতর আহত তাঁর স্বামী সেন্টু। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক রেজবিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
