জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও‘ সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় কৃষক লীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়। মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কুষক লীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুব আলম শান্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াশিম সাজ্জাদ লিখন, কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ। এ সময় সেখানে অন্যদের মধ্যে জেলা কৃষকলীগের সহ-সভাপতি, আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আইজুদ্দিন, গাংনী উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি অশোক চন্দ্র সহ-সভাপতি আজিজুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
previous post
