মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করা হয়।
শনিবার সকাল দশটার সময় পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপার রাফিউল আলম এর নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেরপুর পুলিশ লাইন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে পুলিশ লাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার রাফিউল আলম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর দায়রা ও জর্জ আদালতের পাবলিক পসিকিউটর এড পল্লব ভট্টাচার্য, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আবুল বাশার সাধারণ সম্পাদক আকাশ আলীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পুলিসিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।
