মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে সিসা উদ্ধার করেছে বিজিবি। আজ সকালের দিকে পরিত্যক্ত অবস্থায় সিসি গুলো উদ্ধার করে বিজিবি। বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান, জানান সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা
সিসা জাতীয় পদার্থ ভারতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে শীশাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে খালপাড়া গ্ৰামের মেইন পিলার ১১৫ এর সাব পিলার ৭ এর কাছের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তা জরানো শিশাগুলো উদ্ধার করা হয়। শীশাগুলোর ওজন ১২০ কেজি যার প্রতি কেজি শীশার বাজার মূল্য দুই হাজার টাকা, মোট শীশার মূল্য দাঁড়ায় ২ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান ক্যাম্প কমান্ডার। এদিকে চোরাকারবারিদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বলেও জানান তিনি।
previous post
