মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুরনো একটি রাস্তা কে কেন্দ্র করে দু’পক্ষের ভিতর সংঘাতের উপক্রম হয়। এসময় সদর থানা থেকে ঘটনাস্থলে পুলিশ এসে দু’পক্ষকে সংযত করে। স্থানীয় বাসিন্দারা বলছেন এই রাস্তাটি প্রায় ৫০ থেকে ৭০ বছরের পুরনো। রাস্তার অপর প্রান্তে বসবাসকারী ছয় থেকে আট ঘর বাসিন্দারা ও অপরপ্রান্তের একটি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের এলাকার দুই থেকে তিন শত লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করত, গত এক বছর পূর্বে এই জমিটি পূর্বের মালিক বিক্রি করতে চাইলে মোসাদ্দেক হোসেন (৭০) জমিটি কিনতে চান কিন্তু সাফিল হোসেন (৪০) বেশি দাম দিয়ে হঠাৎ করে জমিটি কিনে নেন। মোসাদ্দেক হোসেন আরো জানান এই জমিটি রেজিস্ট্রেশন করার দিনও ধার্য করা হয়েছিল। কিন্তু সাফিল অতিরিক্ত দাম দিয়ে জমিটি কিনে নেয়। গত এক বছর পূর্বে জমিটি কিনে নেওয়ার পর সে বিভিন্নভাবে রাস্তাটি আটকে দেয় স্থানীয় সালিশে চেয়ারম্যানের মাধ্যমে তাকে বারবার রাস্তাটি ছাড়তে অথবা তার তিন ফিট জমি রাস্তার জন্য বিক্রি করতে অনুরোধ করা হয়। সর্বশেষ গত ৩০অক্টোবর ২০২২ তারিখে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান কে সাথে নিয়ে একটি সালিশ বৈঠক হয় সেখানে শাফিল ৬ ফিট জমি রাস্তার জন্য ছেড়ে দিতে রাজি হয়। এরপরেও বিভিন্ন সময়ে রাস্তার উপরে ইট ফেলে রাখা ও রান্নাঘর তৈরীর কাজ করেছে সাফিল। গত দুই মাস ধরে রাস্তার দুই পাশে ইট ফেলে রেখেছে শাফিল। এতে রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন দুর্ভোগে পড়ে। তাই স্থানীয় বাসিন্দারা ওই স্কুলের ছাত্রছাত্রীরা একতাবদ্ধ হয়ে রাস্তা থেকে ইট গুলো সরিয়ে দেওয়ার সময় কথা-কাটাকাটি হয়। উল্লেখ্য এই রাস্তাতে সরকারি ফুড গোডাউনের পাচিলের পাশের ফেলে রাখা ৩ ফিট জমি আছে। এছাড়া মোসাদ্দেক হোসেন ১ শতাংশ জমির বিনিময়েও রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেছেন বলে জানান।সাফিল বলেন তিনি মীমাংসা চান। পুলিশ ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে তাগিদ দেন।
previous post
