জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মহাদয় এর উন্নয়নের ধারাকে বেগবান করার লক্ষে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জনাব গোলাম সারওয়ার স্যারের সহযোগীতায় ঈদ পোষাক বিতরণ করার লক্ষে তিনি বলেন অধ্যাপক ফরহাদ হোসেন এর আদর্শ কে বুকে ধারন করে মানবিক জেলা গড়ে তুলতে সোনার বাংলা সাহায্য সংস্থা সব সময় কাজ করবে। বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ হল রুমে এই পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। সোনার বাংলা সাহায্য সংস্হার সাধারণ সম্পাদক রাজু আহমেদ এর সঞ্চালনায় ও সংস্হার সভাপতি বুলবুল আহমেদ সাগর এর সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা সেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন শেখ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব। সহ সোনার বাংলা সাহায্য সংস্হার সদস্যবৃন্দ এবার ঈদুল ফিতরে মুজিবনগর উপজেলার ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়
