মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ জীবন ও সম্রাট নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃত জীবন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্রাট একই গ্রামের রহিল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে জীবন ও সম্রাট কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় অভিযান চালান।এসময় জীবন ও সম্রাটকে আটক করার পর তাদের নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
