মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেসার্স আদি বম্বে নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার এলাকার মেসার্স আদি বম্বে’র ফ্রুড্স তৈরির কারখানায় এ জরিমানা করা হয়।
মেহেরপুর ভোক্তা অধিদপ্তর এর উপ-পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স আদি বম্বে’র তৈরিকৃত খাদ্য অসাস্থকর পরিবেশে তৈরি, এবং বি এস টি আই, আনুমতি না থাকা সত্যেও তাদের লগো ব্যবহার এর মত নানান অনিয়ম এর অভিযোগের ভিত্তিতে , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে, সরজমিনে তার ব্যাপক অনিয়ম উদঘাটন করেন, যে কারনে প্রতিষ্ঠান টিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন গাংনী র্যব ১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম।
