মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ শুক্রবার বাদজুম্মা মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মেহেরপুর পুলিশের একটি দল তাঁকে গার্ড আব আনার প্রদান করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন তাঁর মরদেহে পুস্পমাল্য অর্পন করেন।
তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।
previous post
