বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং ফিলিস্তিনি, গাঁজা ও লেবাননের মুসলিম গণহত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আসর নামাজ পর মেহেরপুর শহরের কোর্ট মসজিদ থেকে জেলা উলামা ও ইমাম পরিষদের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে শামসুজ্জোহা পার্ক উদ্যানের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাও. শফিকুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান, মুফতি আবু বকর, মুফতি হাফিজুর রহমান, ও ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি মাও. আঃ কাদের। সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং ফিলিস্তিনি, গাঁজা ও লেবাননের মুসলিম গণহত্যার প্রতিবাদে নানান প্রতিবাদী বক্তব্য রাখেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম: .মাও. ইয়ারুল ইসলাম, খাইরুল ইসলাম, জাবের হুসাইন, গোলাম কিবরিয়া, মহসিন, মিনারুল ইসলাম, ইলিয়াস প্রমুখ।
