বার্তা মেহেরপুরঃ
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কামারদের কাজ ব্যাস্ত সময় পার করছেন।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী বাজারে একটি কামারির দোকানে ভোর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত টং টাং শব্দে চলতেই থাকে এক টানা কাজ ।
গ্রামগঞ্জ থেকে আসা লোকজন এখানে দাও, চাকু, ডাঁসা, হাসুয়া , বঠি ইত্যাদি পোড়ানোর জন্য সিরিয়াল দিয়ে বসে থাকে। আর এখন ঈদ উপলক্ষে ভিড় একটু বেশি
এখানকার কামারি মোঃ মিয়া জানান করোনা কালিন সময়ে বসে থেকে অভাবের মধ্যে দিন কেটেছে । লকডাউন শিথিল হওয়ায় একটু খেতে পারছি ,
তিনি আরো জানান এখন যেমন কাজ হচ্ছে অন্য সম হয় না। স্বাস্থ্যবিধি মেনে কাজ করি মাক্স ব্যবহার করা খুবই কষ্ট হয়ে যায় তবুও স্বাস্থ্যবিধি মেনে চলি ও দোকানে আসা লোকজন কে বলি। আগুনের কাজ অনেক কষ্টের দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমাদের গরিব মানুষদের অনেক কিছু সহ্য করতে হয়।
