ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের নাগরিকদের জন্য আজ ১ মে থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরব। এখন থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। সোমবার (১ মে) ঢাকার সৌদি দূতাবাসে এ ই-ভিসার উদ্বোধন করা হয়। ই-ভিসা উদ্বোধন উপলক্ষে ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেকে দালালের খপ্পরে পড়ে সৌদি আরব যান। তখন তাদের বোঝানো হয় তারা অনেক টাকা বেতন পাবেন এবং তাদের এমন কাজ দেওয়া হবে যার যোগ্য তারা নন। তাদের শর্তগুলো জানা দরকার। ই-ভিসাটি ইংরেজি এবং আরবিতে দেওয়া থাকবে। ফলে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন ভিসা কত দিনের জন্য এবং কোন শ্রেণিতে আবেদনকারী ভিসা পেলেন। সূত্র জাগো নিউজ ২৪ ডটকম।
