শরিফ মাহমুদ
মসজিদুল আকসায় ফিলিস্তিনিদের উপর ন্যাক্কারজনক হামলা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাত্র সমাজের উদ্যেগে। মিছিলটি মেহেরপুর শহরের প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজারে শেষ হয়।
সেখানে ছাত্র সমাজের অনেকেই বক্তব্য রাখেন, ফিলিস্তিনিদের উপর নির্মম গণহত্যা হাস্পাতালে জায়গা না দেওয়া ও ঘরবাড়ি পোড়ানোর অমানবিক নির্যাতনের তিব্র নিন্দা জানিয়েছে তারা।
