মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উদ্যোগে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনাতনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, নুরুল গনি প্রমূখ উপস্থিত ছিলেন।
