নিজস্ব প্রতিবেদক:
চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য প্রয়োজন ছাড়া এবং মাস্ক বিহীন বাইরে ঘোরাফেরা করার অপরাধে ৬ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ জরিমানা আদায় করা হয়। মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক বিহিন ও প্রয়োজন ছাড়া চলাচল এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।মেহেরপুর সদর থানা পুলিশের এসআই আজম আলী খান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
