মেহেরপুর জেলা প্রতিনিধি.বিপ্লব রেজা :
ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রতিহিংসার কোপ পড়েছে পাঁচ বিঘা কফি চারার উপর। রবিবার গভীর রাতে মেহেরপুর জেলার রাজাপুর গুচ্ছগ্রামে কেটে ফেলা হয় চারা গাছগুলো।
সোমবার কৃষক শিপন(৩৭) তার ফসলের জমিতে ফসলের পরিচর্যা করতে গেলে দেখেন কে বা কারা তার জমির ফসল নষ্ট করে দিয়েছেন সেই সাথে তার স্বপ্ন গুলো। এ ঘটনায় কৃষক শিপন এর লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে।
ঘটনা সূত্রে কৃষক শিপন এর সাথে কথা বললে তিনি বলেন দীর্ঘদিন ধরে আমার বন্ধু কালু (৩৮) সাথে আমার পার্টনারশিপে ব্যবসা করে আসছিলাম এবং ব্যক্তিগত কারণে কালুর সাথে ব্যবসা করা ছেড়ে দিয়েছি। এতে তার আমার প্রতি রাগ ছিলো আর সেই রাগ কে কেন্দ্র করে আমার ধারণা সে আমার পাঁচ বিঘা জমির কফি চারা,কিছু কলা গাছ সহ সেচ কাজে ব্যবহৃত সেচ পাম্পের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে । কৃষক শিপন মেহেরপুর সদর উপজেলা বন্দর গ্ৰামের শৌরভ হোসেনের ছেলে এবং মোঃ কালু পাশের গ্ৰামের রাজাপুর গ্ৰামের হানিফ এর ছেলে।
previous post
