মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানুষজন যখন আমার কাছে যেত এবং তাদের সমস্যার কথাগুলো বলতো। খুব মায়া হতো। আমার করার কিছুই থাকত না। যদি সম্ভব হতো নিজের অর্থ দিয়ে আমি রাস্তাও ড্রেন এর সমাধান করতে পারতাম, কিন্তু যেহেতু রাস্তার কাজ অনেক টাকার প্রয়োজন। সরকারি অর্থ ছাড়া এটা সম্ভব নয়।
তিনি বলেন, অবহেলিতের জনপদের উন্নয়নের জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই কিছু অ সাধু ব্যক্তি বাধাগ্রস্ত করছিল। মেয়র রিটন বলেন, আমি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর আমি সফল হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুতি জানাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই আকুতি, কান্নার কথা শুনেছেন। এবং মেহেরপুরের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। পৌরমেয়র মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন। সেই মেগা প্রজেক্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আমরা উন্নয়ন করতে পারছি।
