নিজস্ব প্রতিবেদক :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের এডিবি’র অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে পিরোজপুর পরিষদ প্রাঙ্গণে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং পিরোজপুর ইউনিয়নের ১৪ টি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এর উপস্থিত থেকে সাইকেল ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক, অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, পিরোজপুর ইউনিয়নের সচীব আজিম উদ্দিন, আসিফ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
