রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবা পদক লাভ করায় মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশের সকল ইউনিট।
বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়। এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে।
পুলিশ সপ্তাহে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম-সেবা পদক লাভের পর পুলিশ সুপার মেহেরপুর এসে পৌছালে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমকে জেলা ট্রাফিক পুলিশের সকল ইউনিট থেকে ভুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ ফেরদৌস সহ সার্জেন মুকুল , আসিফ সহ জেলা ট্রাফিক পুলিশ এর সকল কর্মকর্তা বিন্দু। পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, (সার্কেল) আজমল হোসেন সহ সকল ইউনিটের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
