নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোন সহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪) ও ছোট ছোট ছেলে মমিনুর রহমান(৩)।
এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন(২৬)।
স্থানীয়রা জানায়, বাড়ির ধারে থাকা রেললাইনে সকালে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের সামনাসামনি চলে আসে।
প্রতিবেশী শামীম হোসেন ওই তিন ভাই-বোনকে বাচাতে গেলে চারজনই নিহত হন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
