ডেস্ক রিপোর্ট: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হলে ১ হাজার ৭৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ৩১ জন। যাদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। সূত্র ইত্তেফাক
