ডেস্ক রিপোর্ট:দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জনে।
মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫,২৪৯ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৬ জন ও মহিলা ৫৮ জন। যাদের মধ্যে বাসায় তিনজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন। সূত্র দৈনিক ইত্তেফাক
