মেহেরপুর গাংনীর কাথুলী গ্রামের হাফিজুল ইসলামের ৬ বিঘা জমির পাঠকাঠি কে বা কারা রাতের আধারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। জানা যায় গতরাত আনুমানিক ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয়,পাঠকাঠিতে আগুন লেগে পোড়ার শব্দ শুনে বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা ছুটে এসে পানি ঢেলে ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। হাফিজুল ইসলাম কাথুলী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। ঘটনার বর্ননা দিতে গিয়ে হাফিজুল ইসলাম বলেন ২রা নভেম্বর গাংনী থানার ডায়েরিকৃত সাধারন মামলা যার নং R/ ১৭৯ ৫০২ ধারায় কাথুলী গ্রামের মেমেজানকে মারধর করার ৫০২ ধারায় দায়ের করা মামলায় হাফিজুল ইসলামকে সাক্ষী হিসাবে নাম দেয়া হলে প্রতিপক্ষ্য একি গ্রামের মৃত ছলিম এর ছেলে আঃ মজিদ সাক্ষী দিতে নিষেধ করে বলে, আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোকে মেরে ফেলবো, আমাকে দুর্বল করার জন্য আমার প্রতিপক্ষ্য এহেন কর্মকান্ড ঘটিয়েছে, এ বিষয়ে গাংনী সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। যার নং এ বিষয়ে অত্র ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ জলিল বলেন, এহেন কর্মকান্ড যারা করেছে সুষ্ঠ্য তদন্ত করে বিচার দাবী করেন।অগ্নিপাতের ঘটনায় ৬বিঘা জমির পাঠকাঠি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়, ক্ষতিগ্রস্থ হয় ঐ মহল্লার বিদ্যুৎ সংযোগ,পুড়ে যাওয়া পাঠকাঠির আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ্য টাকা।
previous post
