দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার তা আরও কমলো।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা।
বৃহস্পতিবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। সে হিসাবে দুই দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার ৩৮৫ টাকা।
ক্যারেটভেদে ভরিপ্রতি স্বর্ণের নতুন দাম— ২২ ক্যারেট: ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা; ২১ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা; ১৮ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৬৫৫ টাকা; সনাতন পদ্ধতি: ১ লাখ ৭১ হাজার ৮৯৫ টাকা।
গ্রাম অনুযায়ী স্বর্ণের দাম— ২২ ক্যারেট: ২১ হাজার ৯১৫ টাকা; ২১ ক্যারেট: ২০ হাজার ৯২০ টাকা; ১৮ ক্যারেট: ১৭ হাজার ৯৩০ টাকা; সনাতন পদ্ধতি: ১৪ হাজার ৭৩৫ টাকা।মূলত, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রূপার দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
