মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী কলোনী পাড়ায় কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে আপন চাচাতো ভায়ে ভায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায় আজ বিকেল ৫ দিকে পার্শবর্তি মেদনি বিল মাঠে কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে আপন চাচাতো দুই ভায়ের মধ্যে বাক বিতন্ডের এক পর্যায়ে বড় ভাই আমানুল ইসলাম বাইলিট দিয়ে ও ছোট ভাই জুলহাস হোসেন হাসুয়া দিয়ে দুজন দুজন কে মাথায় আঘাত করলে দুজনই গুরুতর আহত হয়, পরিবার ও প্রতিবেশী লোকজন তাদের দুজককে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ বড় ভাই আমানুলের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, জানা যায়
কালী গাংনী কলোনী পাড়ার আমানুল ইসলাম আবুল হোসেন ও জুলহাস হোসেন আকালি হোসেনের ছেলে, শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাটিতে শান্ত অবস্থা বিরাজ করেছে ।
